যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার ‘সোনাসহ আটক’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:৪০ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার ‘সোনাসহ আটক’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ছয়টি সোনার বারসহ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মুন্সিপুর বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৭০০ গ্রাম।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

হাবিলদার আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে দবির উদ্দিনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য, সোনার বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান ও শুল্ক আইনে মামলা দায়ের করে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)