যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৭:০১ পিএম
যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোর জিলা স্কুলে ২৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় এ জিপিএ-৫ প্রাপ্ত রয়েছে ১৩৪ জন, অষ্টম শ্রেণির মেধাবৃত্তি প্রাপ্ত রয়েছে ৮৪ জন ও প্রাথমিকের (পঞ্চম শ্রেণি) মেধাবৃত্তি প্রাপ্ত রয়েছে ৫৬ জন।

শনিবার সকালে জিলা স্কুল অডিটরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট দিয়ে এসব মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।

জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সহকারি শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান ও জেসমিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী মুহিন হায়দার ও ফাহিম ফয়সাল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সফল মানুষের আয়ু কম হলেও কর্মগুণে তারা যুগের পর যুগ ধরে জীবিত থাকেন। অনেকে দীর্ঘ সময় জীবিত থাকলেও মৃত্যুর পর তাদের কেউ স্মরণ করে না। কী পরিমাণ ভাল কাজ করা সম্ভব হলো এর নাম জীবন। সেই জীবন ক্ষণস্থায়ী হলেও সমস্যা নেই। স্বল্প সময়ের মধ্যে কিছু ভাল কাজ বা ভাল কর্ম করলে তুমি সফল। সফল মানুষ তার কর্মগুণে জীবিত থাকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)