যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : শনিবার, ২ মে,২০২৬, ০৬:৫৭ পিএম
শার্শায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সম্রাট শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেলে ওই শিশু তার তিন সঙ্গীর সঙ্গে শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এক পর্যায়ে শিশুটি অন্যদের থেকে পেছনে পড়ে যায়।

অভিযুক্ত সম্রাট হোসেন তাকে জোরপূর্বক নিজের বাইসাইকেলে তুলে নিয়ে গ্রামের বাবলু নামে এক ব্যক্তির পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির আর্তচিৎকারে মাঠের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত সম্রাট কৌশলে পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

শুক্রবার সকালে শিশুটির মায়ের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)