যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকবির জন্মজয়ন্তী: শিলাইদহে শুরু হচ্ছে তিনদিনব্যাপী উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৯:২২ পিএম
বিশ্বকবির জন্মজয়ন্তী: শিলাইদহে শুরু হচ্ছে তিনদিনব্যাপী উৎসব

আসছে ২৫ বৈশাখ বিশ্বকবি রবি ঠাকুরের ১৬৫তম জন্ম উৎসব।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শিলাইদহের ঠাকুর বাড়িতে ৮ মে শুরু হচ্ছে তিনদিনব্যাপী উৎসব।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর এই উৎসব উদ্বোধন করার কথা রয়েছে। রবি ঠাকুর তার অসংখ্য গান, কবিতা ও সাহিত্যকর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দেন বিশ্বের দরবারে।

কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরুর সাহিত্যের বড় একটি অংশ জুড়ে আছে এখানকার প্রকৃতি সাধারণ মানুষের জীবনযাপন।

রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেন। বংশপরম্পরায় জমিদার হয়েও প্রজাদের ভালোবাসতেন মন-প্রাণ দিয়ে। তাই কবির জন্ম উৎসবে মুখরিত হয়ে ওঠে কুমারখালীর শিলাইদহের স্মৃতি বিজড়িত ঠাকুর বাড়ি। এরই মধ্যে উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে সবখানে। নতুন করে সাজানো হয়েছে ঠাকুর বাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন, রবীন্দ্র মঞ্চও।

একদিকে বাঁশ, কাঠ দিয়ে চলছে মঞ্চ তৈরি অন্যদিকে রং তুলির শেষ আঁচড়ে কুঠিবাড়ি হয়ে উঠছে ঝকঝকে তকতকে।

এবারও আলোচনা সভা, কবি রচিত গান কবিতা নৃত্য ও মঞ্চনাটকের মধ্যদিয়ে আগামী শুক্রবার থেকে কবির জন্মজয়ন্তী উৎসব শুরুর কথা জানালেন কুঠিবাড়ির দায়িক্তরত কাস্টোডিয়ান আল আমিন হোসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)