যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোনা পানি ঢোকানোর প্রতিবাদে পাইকগাছায় সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : শনিবার, ৯ মে,২০২৬, ০৮:৫৯ পিএম
লোনা পানি ঢোকানোর প্রতিবাদে পাইকগাছায় সমাবেশ

খুলনার পাইকগাছায় ২৩ নম্বর পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লোনা পানি ঢোকানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লোনা পানি ঢোকানোর ফলে এলাকার পরিবেশ, কৃষি জমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে একদিকে যেমন ফসলি জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে সুপেয় পানির সংকটও বাড়ছে।

দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

শনিবার বিকেল ৫টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে এ মানববন্ধনের আয়োজন ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মো. মাহবুব জোয়ার্দার। বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ণচন্দ্র মন্ডল, নাসিমা খাতুন, রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, রোকেয়া বেগম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)