যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: সাদ্দাম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ০৭:৩৮ পিএম
সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না। কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাবেলা আর শিষ্য হয়। মাদকের বিরুদ্ধে কথা বললেই আমরা রাজাকার হয়ে যাই। সিলেটের ডিসি মাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার একদিনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো।

সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। এই সংগঠন থেকে বিদায় নেওয়া কোটি কোটি শিক্ষার্থী আছে। বুক ফুলিয়ে ইসলামী ছাত্রশিবির বলতে পারে, এই সমাজব্যবস্থায় সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুশৃঙ্খল ও সুষম বিকশিত মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। এজন্যই ইসলামী ছাত্রশিবিরের ওপর তাদের এত রাগ।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ব্লেম দেয় বাজেটে মাদকের দাম বাড়ানোর কারণে নাকি জামায়াত অখুশি। একটা ফেক ফটোকার্ড দেখে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। করুণা হয়। একটা দেশের প্রধানমন্ত্রী বাজেটের নিয়ম সম্পর্কে ঠিকমতো জানেন না। আইনকানুন সম্পর্কে তিনি জানেন না বলে আমার ধারণা।’

অনুষ্ঠানে ‎‎বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাতক্ষীরা জেলা জামায়াত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, সাতক্ষীরা শহর ছাত্রশিবির সেক্রেটারি মো. নুরুন্নবী।

আমন্ত্রিত অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রশিবির সভাপতি জুবায়ের রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)