যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৭:২৯ পিএম
বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে এখনো অনেক সমস্যা রয়েছে। আপনার-আমার দৃষ্টিতে সেই সংকটের মাত্রা ভিন্ন হতে পারে। কেউ বলবেন দুর্নীতি বা টাউট-বাটপারে ভরে গেছে, কেউ বলবেন অবকাঠামোগত সংকট। তবে আমার দৃষ্টিতে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে মনে রাখতে হবে, এটি আর দশটা সাধারণ চাকরির মতো নয়। বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার অর্থ হলো ঐশ্বরিক ও নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিত করা। অর্পিত সেই পবিত্র দায়িত্ব ও সার্বভৌম ক্ষমতার প্রতি যেদিন বিচারকেরা পূর্ণ নিষ্ঠা পোষণ করবেন, সেদিনই দেশে প্রকৃত নিরপেক্ষ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা এবং বিচার প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান, তবে আমরাও চাই তিনি ফিরে এসে আইনের মুখোমুখি হোন। কারণ আইনের ক্ষমতা মানুষের চেয়েও দীর্ঘ ও সুদূরপ্রসারী। অপরাধ করে আইনের শাসন থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই, আইন তার নিজস্ব গতিতে ক্ষমতার সঠিক প্রয়োগ করবে।’

গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)