যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেলেন লোহাগড়ার সেই আজিজুর

রূপক মুখার্জি

, লোহাগড়া (নড়াইল)

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৯:১১ পিএম
প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেলেন লোহাগড়ার সেই আজিজুর

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া গুলিবিদ্ধ শেখ আজিজুর রহমানকে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি থ্রিহুইলার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই উপহার তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আজিজুর শেখ ও তার বাবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

আজিজুর শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের সন্তান। তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।

মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। মিরপুর-১০ ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রী তাকে বলেন, পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে ২৫ জুলাই ২০২৬ ‘ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর’ এই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে সহকারী প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে আজিজুরের ব্যপারে খোঁজ নিতে বলেন। ৩০ জুলাই সেই রক্তমাখা সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শেখ আজিজুর রহমান।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)