যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনসিপির যশোর জেলা আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১০:০৭ পিএম
এনসিপির যশোর জেলা আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব, ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সাজিদ সারোয়ার ও বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিব এবং সালমা আক্তার আশা ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)