যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আমির হামজার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:০০ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৫:০৯ পিএম
কুষ্টিয়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে শহরের মোল্লা তেঘড়িয়ায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি আমির হামজা অভিযোগ করেন, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে গণসংযোগ শেষে ফেরার পথে শহরের ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তার গাড়িবহরে হামলা চালায়। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, যে দেশে একজন সংসদ সদস্যের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কী অবস্থা? এ সময় তিনি কুষ্টিয়ার প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আমির হামজা আরও বলেন, প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।

এ সময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে হামলার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এমপি মুফতি আমির হামজা।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতের এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে সন্ধ্যার পর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে আমির হামজার সমর্থকদের বিরুদ্ধে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)