যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৭:০৬ পিএম
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার পর চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত রাশিদুল ইসলাম (১০) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পরিবারের বরাতে কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সাথে কথাকাটাকাটির জেরে রাশিদুল গলায় ফাঁস দেয়। বিষয়টি তার মা ফজিলা খাতুন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) ভোররাতে শিশু রাশিদুলের মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

তার মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)