কয়রা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ, মাস্টার নুর কালাম, জিএম মিজানুর রহমান ও মাস্টার সাইফুল্লাহ হায়দার।
সমাবেশে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।