যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকাসক্ত যুবকের আগুনে ১১ ঘর ও ৬ দোকান পুড়ে ছাই

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১১:০২ এ এম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪১ পিএম
মাদকাসক্ত যুবকের আগুনে ১১ ঘর ও ৬ দোকান পুড়ে ছাই

Subornovumi রায়পুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর ও দোকানের ধ্বংসাবশেষ। ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের দেওয়া আগুনে ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৭টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাসাবাড়ি বাজারসংলগ্ন করিম বক্স বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির রফিক উল্যার ছেলে সোহেল পেট্রোল ঢেলে প্রথমে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সোহেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে তার এমন কর্মকাণ্ডের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের দাবি।

ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জানান, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। একই সঙ্গে দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি ভস্মীভূত হয়েছে। তার দাবি, পেছনের ঘরে থাকা সোহেলই ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। স্থানীয়দের কাছে ফায়ার সার্ভিসের সরাসরি নম্বর না থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুর সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)