যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪১ এ এম
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়

এক বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামের এক নারীও আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এ সময় গাড়িতে তার সহধর্মিণীও ছিলেন। তিনি ঢাকা থেকে তার সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন।

আহত ফিরোজাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)