সুবর্ণভূমি ডেস্ক
ছয়জন পেশাদার সাংবাদিককে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্যপদ দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর সংগঠনটির নির্বাহী কমিটির এক সভায় আবেদনপত্র যাচাই-বাছাই শেষে তাদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া ছয় সাংবাদিক হলেন, দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খানচৌধুরী, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন এবং দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্যদিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।