যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে ‘হামলাকারী’ শয়ন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০৬ পিএম
প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে ‘হামলাকারী’ শয়ন আটক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত অভিযোগে শয়ন নামে একজনকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকা শহরের আশ্রম রোড থেকে তাকে আটক করা হয়।

পরে শয়নকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি আশ্রম রোড এলাকার শফির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শয়ন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনার ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে ।

এছাড়া, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শয়ন শংকরপুর এলাকার সাত নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা, সন্ত্রাসী ও ‘চোরাই সিন্ডিকেটের হোতা’ তুহিন ও তার ভাই সুহিনের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার শয়নকে আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)