স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মণিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিছুর রহমান, এএসআই (নিরস্ত্র) নির্মল গাইন ফোর্স নিয়ে উপজেলার গালদা গ্রামের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড় এলাকায় ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালান।
অভিযানে জাহিদ হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহিদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে, সাজ্জাদ হোসেন একই উপজেলার পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে।
জাহিদ ও সাজ্জাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।