যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিডও দিবসে যশোরে আলোচনা সভা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
সিডও দিবসে যশোরে আলোচনা সভা

নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা আলোচনা সভা করেছে।

সংগঠনের আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রোজিনা রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহ-সভাপতি বীথিকা সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, খুরশীদা জাহান খাঁন, উম্মে মাকসুদা মাসু, অ্যাড. কামরুন নাহার কনা, তহমিনা সুলতানা, সোনিয়া আক্তার জলি, উম্মে সালমা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর পূর্ণাঙ্গ অধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য সিডও সনদের ২ এবং ১৬.১(গ) ধারা থেকে বাংলাদেশের সংরক্ষণ অবিলম্বে প্রত্যাহার করা জরুরি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)