যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাহজালালের টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:৩১ এ এম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৪ এ এম
শাহজালালের টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনালের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে চলাচল করছিল। একপর্যায়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজন হলেন- কর্পোরাল সিফাত আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদসহ আরও একজন। আহতদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কর্পোরাল সিফাত আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাজনিত কারণে বিমানবাহিনীর সদস্যদের মৃত্যু হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)