যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫৫ এ এম
সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

বিনোদন জগতের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৬ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষ এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

যেখানে প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে। প্রদর্শনীর প্রথম দিন বিকেলে পর্দায় উঠবে জনপ্রিয় সিনেমা 'স্বপ্নের ঠিকানা'। ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে 'কেয়ামত থেকে কেয়ামত'। শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেলে দর্শকরা উপভোগ করতে পারবেন 'তোমাকে চাই' সিনেমাটি।

উল্লেখ্য, নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। প্রতি বছর ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)