যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ‘চরমপন্থী সদস্যের’ গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫০ পিএম
অভয়নগরে ‘চরমপন্থী সদস্যের’ গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে ‘নিষিদ্ধ চরমপন্থী দলের এক সদস্যের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয় নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির (আব্দুর রশিদ মোল্যা গং) বাগানের ভেতরে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাহারুল একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন।  

নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, তার ভাই বাহারুল প্রায় ১৫ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝে মধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘রানাগাতী গ্রামে মোল্যাবাড়ির বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিহতের ঠোঁটের নিচে গুলি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেট ও লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)