যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূলহোতাকে ঢাকায় আটকের দাবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৭ পিএম
‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূলহোতাকে ঢাকায় আটকের দাবি

‘শয়তানের নিঃশ্বাস’ ও ‘অজ্ঞান পার্টি’ সিন্ডিকেটের মূলহোতা আবু সাঈদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে তারা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

​গ্রেফতার আবু সাঈদ (৪৬) নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের আটের হাট গ্রামের জব্বারের ছেলে।

প্রতারণার অভিযোগে আবু সাঈদকে এর আগেও গ্রেফতার হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জামিনে ছাড়া পেয়ে তিনি আবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে সূত্রটি উল্লেখ করে। 

পুলিশ সূত্র জানায়, প্রায় তিনমাস আগে লোহাগড়া পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের জয়পুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী বিজন সরকারের সহধর্মিনী মুক্তি সরকারের সাথে ‘ধর্মের বোন’ সম্পর্ক পাতিয়ে কৌশলে তার ওপর ‘শয়তানের নিঃশ্বাস’ বা চেতনানাশক কোন পদার্থ প্রয়োগ করে অচেতন করে ওই গৃহবধূর কাছ থেকে ৪ আনা ওজনের সোনার আংটি, ১৪ আনা ওজনের সোনায় বাঁধানো শাঁখা এবং ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন হাতিয়ে নিয়ে পালিয়ে যান আবু সাইদ। এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। 

পরে নিবিড় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানা পুলিশের একটি দল শনিবার ঢাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় এ খবর নিশ্চিত করে জানান, আটক সাইদের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)