যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাঁজা সেবনের দায়ে মাগুরায় ইউপি সদস্যের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪২ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩০ পিএম
গাঁজা সেবনের দায়ে মাগুরায় ইউপি সদস্যের কারাদণ্ড

গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাগুরায় মজিবর শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে মাদকবিরোধী অভিযানে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে শত্রুজিৎপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য মজিবর শেখকে গ্রেপ্তার করা হয়।

আটক মজিবর শেখ মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের জব্বার শেখ এর ছেলে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন আসামির বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজিবর শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)