যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পৃথক অভিযানে যশোরে তিন মাদক কারবারিকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৩ পিএম
পৃথক অভিযানে যশোরে তিন মাদক কারবারিকে আটকের দাবি

যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল মান্নান (৫০) চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

ডিবির এসআই শিবু মণ্ডল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বারিনগর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে আব্দুল মান্নানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি সদর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত মসলেম বিশ্বাসের ছেলে।

পুলিশের দাবি, আব্দুল মান্নানের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মোট ছয়টি মামলা রয়েছে।

ডিবির এসআই রকি মণ্ডল জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে যাত্রা ডালমিল এলাকার একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শহরতলির মণ্ডলগাতি এলাকার মৃত জালাল শেখের ছেলে।

অপরদিকে, ডিবির এসআই কামাল হোসেন জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর মেহগুনিতলা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে বনি আমিন (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বনি আমিন সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)