যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ওয়ার্ড বিএনপি অফিসের পেছন থেকে ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৯ পিএম
যশোরে ওয়ার্ড বিএনপি অফিসের পেছন থেকে ককটেল উদ্ধার

যশোর পৌরসভার পুরাতন কসবা চার নম্বর ওয়ার্ড বিএনপি আঞ্চলিক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এসআই সাইমনের নেতৃত্বে পুলিশের একটি টিম অফিসের পেছনে বটগাছের গোড়া থেকে ককটেলটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিএনপি কার্যালয়ের পেছনে একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি জানিয়ে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এর আগে গত ১৪ আগস্ট সকালে ওই একই কার্যালয়ের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোতোয়ালি পুলিশ জানিয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)