যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ২১ মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৯ পিএম
প্রেসক্লাব যশোরের নির্বাচনে ২১ মনোনয়নপত্র জমা

প্রেসক্লাব যশোরের আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে সহ-সভাপতির দুটি এবং যুগ্ম সম্পাদকের দুটি পদে দুজন করে প্রার্থী থাকায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

একইভাবে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় তারাও নির্বাচিত হতে চলেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতির দুটি পদের জন্য সরোয়ার হোসেন ও আনোয়ারুল কবির নান্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা।

যুগ্ম সম্পাদকের দুটি পদের জন্য কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম।

কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে আটটি।

প্রার্থীরা হলেন- তৌহিদ জামান, শহিদ জয়, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন