যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৩ পিএম
যশোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

যশোর জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট (আবাসিক) মাঠে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

সদর উপজেলা মাধয়মিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন ও রূপদিয়া ওয়েলফেয়ার অ্যাকাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার এসএম আশিক আহমেদ।

হ্যান্ডবল বালিকায় চ্যাম্পিয়ন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রানার্স আপ হয়েছে পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন জিলা স্কুল, রানার্স আপ মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। দাবা বালক বড় ইভেন্টে চ্যাম্পিয়ন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের রিয়ান হোসেন, রানার্স আপ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের জুনায়েদ রহমান, দাবা বালিকা বড় ইভেন্টে চ্যাম্পিয়ন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ফাইজা ওয়াহিদ, রানার্স আপ জয়েন্তা মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান, দাবা বালক মধ্যম ইভেন্টে চ্যাম্পিয়ন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ জীম রহমান, রানার্স আপ বিএমএস বলাডাঙ্গা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের নাহিদ হোসেন সিয়াম, দাবা বালিকা মধ্যম ইভেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি বিশ্বাস, রানার্স আপ বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্ত বন্যা ঘোষ।

চিৎ সাঁতার বালিকায় প্রথম যশোর বালিকা বিদ্যালয়ের ফারিয়া জারিন, দ্বিতীয় মুসলিম একাডেমির মারিয়া সুলতানা, সাঁতার বালক (বড়) প্রথম মুসলিম অ্যাকাডেমির রিয়াদ হোসেন, দ্বিতীয় আঞ্জুমানারা অ্যাকাডেমির আবিদুর রহমান, সাঁতার বালিকায় (বড়) প্রথম সেক্রেট হার্টের নুজহাত জাহান, দ্বিতীয় প্রিপারেটরি স্কুলের সোনিয়া আক্তার ইলমা, বুক সাতাঁর বালক মাধ্যমে প্রথম মুসলিম একাডেমির সুয়াম, দ্বিতীয় আব্দুস সামাদ মেমোরিয়াল অ্যাকাডেমির বাদল শেখ, সাঁতার বালকে (বড়) প্রথম সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন, দ্বিতীয় হামিদুর মাধ্যমিক বিদ্যালয়ের শাওন হোসেন, বুক সাঁতার বালকে প্রথম মুসলিম অ্যাকাডেমির রিয়াদ হোসেন, দ্বিতীয় আঞ্জুমানারা অ্যাকাডেমির আবিদুর রহমান, বুক সাঁতারর বালিকায় (বড়) প্রথম সেক্রেড হার্টের নুজহাত জাহান, দ্বিতীয় আদর্শ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন।

প্রজাপতি সাঁতার বারিকায় প্রথম হাটপাড়া দাখিল মাদরাসার হাবিবুর রহমান, দ্বিতীয় হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আরাফাত হোসেন, প্রজাপতি সাঁতার (বালক বড়) ইভেন্টে প্রথম হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন, দ্বিতীয় বিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের তানভীর ইসলাম, চিৎ সাঁতার (বালক বড়) ইভেন্টে প্রথম মুসলিম অ্যাকাডেমির রিয়াদ হোসেন, দ্বিতীয় ভাটপাড়া দাখিল মাদরাসার ইকরামুল ইসলাম, চিৎ সাঁতার (বালিকা বড়) ইভেন্টে প্রথম আদর্শ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন, দ্বিতীয় মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের সোনিয়া আক্তার ইলমাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন