যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চাকুসহ যুবক আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৫ পিএম
যশোরে চাকুসহ যুবক আটকের দাবি

যশোর শহরের ব্যাটারিপট্টি এলাকা থেকে মোহাম্মদ জুয়েল হোসেন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটকের দাবি করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দীনের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। আটক জুয়েল হোসেন যশোর সিটি কলেজপাড়ার সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, জুয়েলসহ ছয়-সাত জন যুবক মধ্যরাতে ব্যাটারিপট্টি এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালাচ্ছিল। এসময় পুলিশ অভিযান চালায়। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও জুয়েলকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, জুয়েল চিহ্নিত সন্ত্রাসী। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)