স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে প্রতারণা, অর্থ ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্ত্রী ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
সোমবার যশোর সদরের গোপালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন রনি বাদী হয়ে মামলাটি করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলেন, মণিরামপুর উপজেলার নাগরঘোপ গ্রামের আলতাফ হোসেনের মেয়ে ও বাদীর স্ত্রী মুসলিমা খাতুন ও হাসাডাঙ্গা গ্রামের আ. সাত্তারের ছেলে গোলাম মোস্তফা।
মামলার বিবরণে বলা হয়েছে, ইমরান হোসেন রনি পারিবারিকভাবে মুসলিমা খাতুনকে বিয়ে করেন। তাদের মরিয়াম আক্তার মাওফিয়া নামে বছর বয়সী একটি সন্তান রয়েছে। কিছুদিন ধরে বাদীর স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন।
গত ২৬ আগস্ট ইমরান হোসেন তেল বিক্রি করে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা গচ্ছিত রাখেন। পরবর্তীতে ইমরান বাড়ির বাইরে গেলে স্ত্রী মুসলিমা অপর আসামির সহযোগিতায় নগদ লাখ টাকা ও তার শাশুড়ির পাঁচ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে গত ২৮ আগস্ট আসামির বাড়ি গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে বাদীকে তাড়িয়ে দেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।