যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিতা-পুত্রের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৪ পিএম
পিতা-পুত্রের সশ্রম কারাদণ্ড

কেশবপুরের সন্ন্যাসগাছা গ্রামের জসিম বিশ্বাস নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রতিবেশী পিতা-পুত্রকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। 

সোমবার (৭ সেপ্টেম্বর) অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, একই গ্রামের কাদের বিশ্বাস ও তার ছেলে ইউসুফ বিশ্বাস।

মামলার অভিযোগে জানা গেছে, আইয়ুব আলী বিশ্বাসের সাথে আসামি আব্দুল কাদের বিশ্বাসের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসামিরা তাদের গোয়ালঘরের মলমূত্র ও নোংরা পানি বিল্ডিংয়ের দেয়ালে ফেললে আইয়ুব বিশ্বাসের পরিবারের সদস্যরা তাতে বাধা দেয়। এর জেরে ২০২২ সালের ২৮ আগস্ট সকালে আসামিরা আইয়ুব বিশ্বাসের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা আইয়ুব বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাসকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় আহত জসিম বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতে দায়েরকৃত মামলাটি কেশবপুর থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইউসুফ বিশ্বাসের বিরুদ্ধে ৩২৫ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জমিরানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে ৩২৩ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত দুইজন পলাতক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)