যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হোসেনউদ্দীন হোসেনের স্ত্রীর দাফন সম্পন্ন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫২ পিএম
হোসেনউদ্দীন হোসেনের স্ত্রীর দাফন সম্পন্ন

খ্যাতিমান লেখক ও গবেষক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মরহুম হোসেনউদ্দীন হোসেনের সহধর্মিণী হাসিনা আক্তার (৭৫) ইন্তেকাল করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে কাজল রায়হান বর্তমানে আমেরিকা প্রবাসী। মায়ের মৃত্যুর পর তিনি প্রবাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

রোববার আসরবাদ মাক্কিনুর নুরানি কওমি মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এতে কাজল রায়হানের ছোট ভাই সজল রায়হানসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

হাসিনা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন