যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

Subornovumi ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করছেন যশোর জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। ছবি:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্যজীবী দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, হাজী আনিছুর রহমান মুকুলসহ মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

এ সময় ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা বলেন, নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া বলেন, গত সাত বছর ধরে জেলার বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করে আসছেন তারা। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন