যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দশ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০১:০০ এ এম
দশ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে সোলার প্যানেল থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। দেশের জ্বালানি খাতকে নিরাপদ করতে সৌরবিদ্যুৎকে একটি সম্ভাবনাময় ও কৌশলগত খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ গ্যাস সংকট মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ‘সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক দক্ষতা প্রশিক্ষণের ওপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানটির ‘সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ল্যাব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ প্রতি ইউনিট দশ টাকা ৫০ পয়সা দরে কেনার ঘোষণা দিয়েছে সরকার। এতে গড়ে প্রতি ইউনিট ছয় থেকে সাত টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্য—সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর আরোপণীয় সব ধরনের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও আগাম করের পাশাপাশি অতিরিক্ত অগ্রিম আয়কর থেকেও অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রুফটপ সোলার স্থাপনে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য সরকার কর্মসূচি নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর বাস্তবায়নে একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই নবায়নযোগ্য জ্বালানি থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছে সরকার। সোলার প্যানেল স্থাপনের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। এই খাতের জন্য দক্ষ জনবল তৈরি করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার।

পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানটির ছাদে স্থাপিত সাত কিলোওয়াটের সোলার প্যানেল পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটাতে সোলার প্যানেল স্থাপনের দাবি জানালে প্রতিমন্ত্রী তা পূরণের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

পরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় ৭৮টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুর রাজ্জাক এবং সদস্য শামীম এজাজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন