যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব শোয়েব আক্তারকে। সদস্য সচিব বিএম আকাশ হোসেন বিজয় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করায় শূন্যপদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখ্য সংগঠক সামিউল আলম শিমুলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব বি এম আকাশ হোসেন বিজয় জাতীয় নাগরিক পাটি যশোর আহ্বায়ক কমিটিতে যোগদান করায় উক্ত শূন্য পদের ভারপ্রাপ্ত সদস্য সচিবের পরবর্তী কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাংগঠনিক কাঠামো অনুযায়ী এক নম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব শোয়েব আক্তার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাবেক মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, আন্দোলনের সময়ের দুই নম্বর সহ-সমন্বয়ক মারুফ হাসান সুকর্ণ ও সদ্য-বিদায়ী সদস্য সচিব বিএম আকাশ হোসেন বিজয়কে তাদের নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভ কামনা ও একই সাথে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে উঠা দল এনসিপির প্রথম আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর।

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা কমিটির আহ্বায়ক রাশেদ খান ও সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা চিকিৎসাধীন থাকায় তাদের সার্বিক সুস্থতা কামনা করা হলো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)