যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি নেতা আব্দুল হাই তরফদারের মৃত্যুবার্ষিকী বুধবার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৫ পিএম
বিএনপি নেতা আব্দুল হাই তরফদারের মৃত্যুবার্ষিকী বুধবার

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এবং চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের বাবা আব্দুল হাই তরফদারের মৃত্যুবার্ষিকী বুধবার (১৬ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে বুধবার বাদ আছর দৌলতদিহি তরফদারপাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন।

২০০৭ সালে হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল হাই সংঘর্ষের পর সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে বের হওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তিনি।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর থেকে পরিবারের পক্ষে তার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)