যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৪৩ চেকপোস্টে ১৭শ’ যানবাহন তল্লাশি

‘কিশোর গ্যাংয়ের’ ৩ সদস্য আটক, ৪৩ মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১২ পিএম
যশোরে ৪৩ চেকপোস্টে ১৭শ’ যানবাহন তল্লাশি

যশোরের নয়টি থানার বিভিন্ন এলাকায় ৪৩টি চেকপোস্ট বসিয়ে প্রায় এক হাজার ৭০০ যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে ‘কিশোর গ্যাংয়ের’ তিন সদস্যকে আটকের দাবি করা হয়েছে।

এ সময় ৪৩টি মোটরসাইকেল আটক এবং ১২টির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের আরএন রোডে ক্ষণিকা হোটেলের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি বলেন, যশোর জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১৫৫ জনকে আটক এবং ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার ডিবি পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় নয়টি থানায় একযোগে অভিযান চালানো হয়।

মিরাজুল ইসলাম বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ঠেকানো, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতেই এ অভিযান। এটি ধারাবাহিকভাবে চলবে।

পুলিশের অভিযানে যশোর শহরের চারখাম্বার মোড়, জজকোর্ট মোড়, আরএন রোড, দড়াটানা, ধর্মতলা ও খাজুরা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।

এসব চেকপোস্টে চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহ হলে যাত্রীদের দেহ তল্লাশিও করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান এবং কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)