সুবর্ণভূমি ডেস্ক
ভিডিও থেকে নেওয়া
ছবি:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিলের বিষয়ে সরকার কিছুই জানে না। পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমি এতটুকুই বললাম। প্রশ্ন নেব না। প্রশ্ন নিলে প্যাঁচ লাগে।’