যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৫ এ এম
আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Subornovumi সংগৃহীত- ছবি:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে সুরমা নদীর তীরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফর নির্বিঘ্ন করতে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নগরজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

এরপর বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশ ও নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে রাত ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। এসএসএফ, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)