যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে কয়রার যুবক নিহত

কয়রা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১১:২৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১২:৩২ পিএম
শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে কয়রার যুবক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মণ্ডল শুভ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বংশীপুর পেট্রোল পাম্পের কাছে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাবা দুর্গাপদ মণ্ডল মহেশ্বরীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মণ্ডল এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বুড়িগোয়ালিনী এলাকা থেকে শ্যামনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান শুভঙ্কর। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শুভঙ্করের সহযাত্রী আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব গাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)