কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির (ইউডিসিসি) দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরণের অ্যাকসেস প্রকল্পের সহযোগিতায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রকল্পের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান।
সভায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেক, ইউপি সদস্য শেখ আবুল কালাম, মাসুম বিল্লাহ, এস এম শফিকুল ইসলাম, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, শেখ সোহরাব হোসেন, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, শিক্ষক আঃ রাজ্জাক, সমাজকর্মী মোল্লা মনিরুজ্জামান, সানা মুনছুর রহমান, নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী ও সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
সভায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।