কয়রা (খুলনা) প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
খুলনার কয়রায় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন অ্যাকশন, মুক্তির আহ্বান (সিফরআর) প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কিন্ডারনটহিলফে (কেএনএইচ), জার্মানি।
উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্প ব্যবস্থাপক ফারাহানা জাহান, চাইল্ড প্রটেকশন ফোকাল আইজ্যাক শিমুল হালদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজর্ষী মণ্ডল ও প্রিয়াঙ্কা বিশ্বাস, প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট জনপল কর্মকার এবং অগ্রগামী ও প্রত্যাশা জনসংগঠনের শরমিন আক্তার, মোহসিনা খাতুন, মুর্শিদা আক্তার ও মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনসংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।