যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১২:২৯ এ এম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০১:৪৩ এ এম
সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা

ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ছয়টি শর্ত মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষের সুযোগ পাবে। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবে।

এতে বলা হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারি থেকে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ গ্রহণ করা হয়েছে।

এতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষের ক্ষেত্রে ছয়টি শর্তের কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে বলেও উল্লেখ করা হয়েছে।

যে ছয় শর্ত মানতে হবে:

১. জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮-এর ৩.১ (খ) অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে সাত কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।

৩. প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।

৪. পরিদর্শনকালে ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেক্ট্রনিকস গ্যাজেট, ব্যাগ কোনো প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।

৫. মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।

৬. সংসদ ভবনের ভেতর শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)