যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ২৫ কেজি চিংড়ি বিনষ্ট, জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:৩৬ পিএম
পাইকগাছায় ২৫ কেজি চিংড়ি বিনষ্ট, জরিমানা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি কেনা-বেচার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ২৫ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চিংড়ি বিপণন কেন্দ্রে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনার পরিদর্শক মো. হাফিজুর রহমান ও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)