স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড 'ভিভো'র নতুন ব্র্যান্ডশপের উদ্বোধন হয়েছে। রোববার (১০ মে) দুপুরে শহরের এমকে রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে এই শোরুমে ভিভোর সর্বশেষ মডেলের স্মার্টফোনগুলোর ওপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহারের ঘোষণা দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভোর খুলনা-নারায়ণগঞ্জ অঞ্চলের জিএম ওয়াং, ব্র্যান্ডশপ ম্যানেজার ক্যাসি এবং ডিস্ট্রিবিউটর কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোস্তাক আলী, ভিভোর খুলনা অঞ্চলের আরএসএম তানজিম হাসান, যশোরের এএসএম শামীম হোসাইন প্রমুখ।
নতুন এই শোরুমে ভিভোর ২০২৬ সালের আপডেট সব মডেলের স্মার্টফোন প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে চমৎকার ক্যামেরা ও স্লিম ডিজাইনের জন্য জনপ্রিয় 'ভি সিরিজ'-এর লেটেস্ট মডেলগুলো এখন যশোরের গ্রাহকরা সরাসরি ব্র্যান্ডশপ থেকে কেনার সুযোগ পাবেন। এর পোর্ট্রেট ফটোগ্রাফি ও উন্নত ভিডিও স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি তরুণ প্রজন্মের বিশেষ নজর কাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিস্ট্রিবিউটর কামাল হোসেন বলেন, যারা ফ্ল্যাগশিপ পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য শক্তিশালী প্রসেসর ও জেইস অপটিক্যাল লেন্স সমৃদ্ধ ভিভোর এক্স-সিরিজের হ্যান্ডসেটগুলোও এখানে পাওয়া যাবে। পাশাপাশি সাশ্রয়ী দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ডিসপ্লের ওয়াই-সিরিজের বাজেট ফোনগুলোও স্টকে রাখা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ঈদ মৌসুমে এই শোরুম থেকে যেকোনো স্মার্টফোন কিনলে গ্রাহকরা বিশেষ ক্যাশব্যাক, আকর্ষণীয় গিফট বক্স এবং নিশ্চিত উপহার পাবেন। নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটগুলোতে বিশেষ ডিসকাউন্ট অফারও চালু করা হয়েছে। পাশাপাশি দ্রুত বিক্রয়োত্তর সেবা ও অরিজিনাল এক্সেসরিজ সংগ্রহের সুবিধা পাবেন গ্রাহকরা।