যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০৫:০১ পিএম
মাগুরায় দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

মাগুরা শহরের চৌরংগী মোড় ও নতুন বাজার নিজনান্দুয়ালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে দুটি বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান চলাকালীন হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি নামক প্রতিষ্ঠান দুটিতে তদারকি করে দেখা যায়, সেখানে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে এবং কর্মচারীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।

এছাড়া খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার এবং ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নান্না বিরিয়ানিকে দশ হাজার ও হাজী বিরিয়ানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরণের জনস্বাস্থ্যবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং পুলিশের একটি টিম।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)