যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু, বহু দগ্ধ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:২৯ এ এম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১১:৪২ এ এম
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু, বহু দগ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী (পাটোয়ারটেক) এলাকার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ‘টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সংবাদকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং পুরো রিসোর্টটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।

সকাল ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। 

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

অবশ্য, কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান বলেছেন, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া রেস্তোরাঁ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।

রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে অনেকে জানিয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

 
 
 

 

 

 

 

 

 

 

 

 

 
 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)