যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ১০:৪৪ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৩:১৩ পিএম
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছাবিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই বহরের একটি গাড়ি লক্ষ্য করে ঢিলটি ছোড়া হয়।

বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের গাড়িতে একটি ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কি সড়কে চলমান অন্য কোনো গাড়ির চাকার (টায়ার) ধাক্কায় ছিটকে এসেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে, তা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন