যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৩:৩৫ পিএম
গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার

দেশব্যাপী আলোচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র ওরফে তরুণী দাসকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রীশ্রীরাধাগোবিন্দ কালীমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হরিদাস চন্দ্র ওই গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় শ্রীশ্রীরাধাগোবিন্দ কালীমন্দির পরিচালনা এবং মন্দির-সংলগ্ন এলাকায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার উত্তরা (পশ্চিম) থানার একটি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলায় সিআইডি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)