যশোর, বাংলাদেশ || সোমবার, ১৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১২:৫২ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৩:৪৫ পিএম
দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে সাহানারা বেগম (৩৮) নামে এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত ওই নারী সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় ওই নারী নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তার স্বামী জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের সচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে পাড়ি জমান। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)