যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৩৫ পিএম
আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ও কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত দুটি সেতুর নির্মাণস্থল শনিবার (১২ জুলাই) দুপুরে পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রউফ।

এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

পরিদর্শন শেষে আব্দুর রউফ বলেন, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সেতু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার বলেন, কোলা-ঘোলা ও কল্যাণপুরে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সেতু দুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি দূর হবে।

পরিদর্শনকালে সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)